ওহাব স্যার

Ohab Sir

পাইলট স্কুলে পড়াকালীন যতজন স্যারকে খুব আপনভাবে পেয়েছি তাদের মধ্যে ওহাব স্যার নিঃসন্দেহে সবার উপরে থাকবেন। স্যার এর সাথে যতটুকু মিশেছি তেমনি আর কোনো স্যার এর সাথে তেমন মিশা হয় নি। উনি আমাদের স্টুডেন্ট থেকে নিজের সন্তান হিসেবে বেশি ভাবতেন।

ক্লাস এইট থেকে উনার কাছে পড়া শুরু করেছিলাম এবং সেটি এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়েছি। আমি D M Dipta Paul, MD Imtiyaz Ahmed Emon, একসাথেই পড়তাম। অবশ্য আমি স্যার এর কাছে একদিন গেলে আর দুইদিন যাইতাম না অবশ্য এর জন্য স্যারের লাল, কালো টেপ মোড়ানো বেত টা দিয়ে কত মাইর খেয়েছি তার হিসেব নেই

স্যারের ওই বেতে আমাদের সবার নাম লেখা ছিল এবং স্যারকে বলেছিলাম “স্যার আমরা গেলে গা এই বেত আমাদের কথা মনে করাই দিবে”

স্যার এর সাথে যেমন পড়ালেখা হত তেমন জীবমুখী অনেক গল্প করতাম। আমরা ভবিষ্যতে কি করব কি করব না এবং স্যার এ অতীতে কি ছিল সব বিষয় নিয়ে কথা হতো। বিশেষ করে স্যার এর কথা বলা স্টাইল টা বেশি ভাল্লাগত আমাদের

বাড়ি ফেনী না হওয়ায় এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমার আর ফেনী যাওয়া হয় নি। মাঝে ভেবেছিলাম স্যার এর কাছে যেয়ে একবার দেখা করে আসি কিন্ত স্যার যে এভাবে চলে যাবেন তা কখনো ভাবি নি।

এখনো মাঝে মাঝে স্যার এর নাম্বার টা দেখলে মনে হয় স্যার কে একবার ফোন দি কিন্ত সে আর কখনো হবে না।

হয়তো স্যার যেখানে আছেন যে অবস্থায় আছেন স্যার যেন ভালো থাকেন এই দোয়া করি মহান আল্লাহর কাছে

স্যার সবসময় আমাদের বুকে আলাদা একটি জায়গা নিয়ে থাকবেন…
ভালো থাকবেন স্যার

#আমাদের_প্রিয়_কাকু
#আমাদের_প্রিয়_ওহার_স্যার

 

লিখেছেন: Moinuddin Al Hasemi

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>