অধ্যাপক ড. ইনামুল হক
১৯৫৯ ব্যাচ, পাইলটিয়ান।

অধ্যাপক ড. ইনামুল হক
.
১৯৫৯ সালে ফেনী পাইলট হাইস্কুলে মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। পরে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
কর্মজীবনে
দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন তিনি।
.
বাংলাদেশের টিভি নাটক, মঞ্চ নাটকে অভিনয় ও রচনায় যে কজন কিংবদন্তির অবদান সবচেয়ে বেশী তাঁদের মধ্যে তিনি একজন। অসম্ভব শক্তিমান অভিনেতা তিনি।
.
কিংবদন্তি নাট্যকার ও অভিনেতা ইনামুল হক। একাধারে তিনি নাট্যকার, শক্তিমান অভিনয়শিল্পী, নাট্য অনুবাদক, শিক্ষক প্রাবন্ধিক। দেশের সবচেয়ে বিখ্যাত নাট্যদল
নাগরিক নাট্যাঙ্গন ও নাগরিক নাট্যসম্প্রদায় তাঁর হাতেই গড়া।
.
‘বুড়ো শালিকের ঘাড়ে রো, জনতার রঙ্গশালা, দেওয়ান গাজীর কিসসা, নূরলদীনের সারা জীবন এর মতো বিখ্যাত সব মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
তাঁর অনুবাদের মানও এককথায় মাস্টারক্লাস।
লিখেছেন :Ahmad Istiak

Leave a Reply