আমরা তখন ফেনী সরকারি পাইলট হাই স্কুলের ছাত্র। ক্লাশ এইটে পড়ি। নাকি সেভেন? ঠিক মনে পড়ছে না এখন আর। প্রায় দুই যুগ আগের কথা। সম্ভবত পঁচানব্বই বা ছিয়ানব্বই সাল হবে। পঁচানব্বইতে আমরা ছিলাম ক্লাস সেভেনের ব্যাচ। সে যাই হোক, পঁচানব্বই বা ছিয়ানব্বইতে স্কুল থেকে ঘোষণা এলো স্কুল ম্যাগাজিন বের হবে। ম্যাগাজিনের নাম ‘কল্লোল’। ‘কল্লোল’ স্কুলের
