স্মৃতির পাইলট
——————————-
যদি দৈবযোগে মম,জুটে ইহজীবনে;
তবে ফের বসিতে চাই,পাইলটের ন্যায়াসনে।
মুগ্ধ করিয়াছে পাইলটে’র,শুভ্র রঙের পোশাক;
মোহিত করিয়াছে পাইলটে’র,নীতিবাক্য আর হাঁক।
সকাল,দুপুর,বিকেল কাটে,স্মৃতির পাইলটে;
দুষ্টামিতে কাটত বেলা,বিরক্ত হইনি তা-তে।
মাস্টার মশাইয়ের বকুনি,চড় আর মার;
ইহার চাহিতে কমনীয় নাহি কিছু আর।
মাস্টার বাবুর শ্রেণি প্রধান,জ্বালা দিতে নাম্বার ওয়ান;
কেউ হ’ত সুভাষচন্দ্র কেউ’বা দুষ্ট হনুমান।
বারে বারে পালিয়েছি,হইয়াছি চোর;
মাস্টার বাবুর অগোচরে দিতাম শুধু দৌড়।
টিফিন ঘন্টায় টিফিন নয়,চাইতাম শুধু ছুটি;
ছুটির বদল কষে দিত,শ্রদ্ধা তাঁহাদের প্রতি।
অবিস্মরণীয় স্মৃতির চাদরে, রাখিয়াছ মোরে ঘেরা;
হে স্মৃতির পাইলট,তুমি অনন্য তুমি-ই সর্বসেরা।
লিখেছেন : Bikon Chakma

Leave a Reply