ছাত্র শিক্ষক সম্পর্ক

এবার S.S.C পরীক্ষা দিলাম। ফেব্রুয়ারি মাসের কথা। সেদিন গণিত পরীক্ষা ছিলো। পরীক্ষা ভালোই দিলাম। বিকালে ঘুম থেকে উঠে প্রশ্ন মিলাতে বসলাম। হটাৎ প্রশ্নের উপরে তাকিয়ে দেখি বিষয় কোড ভুল লিখে আসছি (Mcq & written)। ভয়ে চোখে পানি চলে আসছে মনের অজান্তে।

কিছু না বুঝে ইকবাল স্যারকে কল দিলাম। স্যার বললেন যে স্যার দেখবেন এটা। পরের দিন হলে যাওয়ার পর স্যার বললেন ম্যাডামকে জানাতে। তো ম্যাডাম সব শুনে যা বললেন তার সারকথা অনেকটা এরকম যে- যা হওয়ার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আল্লার কাছে চাও।

এরপর ম্যাডামের রুমের সামনে অসহায়ের মত দাড়িয়ে আছি। হটাৎ সাহাবুদ্দিন স্যার এসে বলেন,”এই ছেলে, তোমার না পরীক্ষা চলছে। এখানে কি করছো?”

সব বলার পর স্যার আমারে সোজা বাসায় পাঠিয়ে সব উনি দেখবেন বলে আশ্বস্ত করলেন। রাতে কল দিলেন টেনশন না করেপরের পরীক্ষার জন্য পড়তে বলেন, বোর্ডে একাধিকবার যোগাযোগ করেন, ম্যাডামকে দিয়ে যোগাযোগ করান সবজায়গায়। সবাই বলছিলো যে এটা অত কোন সমস্যা না, কিন্তু অপেক্ষা যে অনেক ভয়ানক। রেজাল্ট এর দিন চলে আসে একটা সময়। ইভেন সবছেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? সবার আগে ফোন দেন সাহাবুদ্দিন স্যার ই,”এই ছেলে,তোমার রেজাল্ট এর কি খবর”, যখন বললাম যে প্রত্যাশিত রেজাল্ট আসছে, কন্ঠ শুনে মনে হলো আমার মতই সমান খুশি স্যারও।

সত্যি বলতে কি, দিনশেষে আমার গণিতে ৯৯ পাওয়াটা অন্তত স্যার যেভাবে বিষয়টা হ্যান্ডেল করেছেন তার কাছে কিছুই না। প্রভাতীতে হওয়ার কারণে স্যার ঠিকমতো চিনতেন ও না,তবুও যা করেছেন জীবনে কখনো ভুলবো না। সব স্যারকেই অনেক বেশি ভালোবাসি, কিন্তু হয়তোবা কোন এক সময় ইকবাল স্যার, সাহাবুদ্দিন স্যারের কথা একটু বেশিই স্মৃতির পাতায় বেশি কড়া নাড়বে।

লিখেছেন : Safkat Raiyan Sablil

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>