ভয়ংকর বুয়া -১

তখন ক্লাস ৮ এ ছিলাম। স্কুলের পিছনে বুয়ার বাসা ছিলো। পাইলটে আম চুরি করে নাই এ রকম পাইলটিয়ান খুব কম রয়েছে।শাহাজাহান স্যার ক্লাস টিচার ছিলো তখন। তো ক্লাসের আগে আম চুরি করতাম ক্লাসের সময় বসে বসে খেতাম। আমার বন্ধুর দায়িত্ব ছিলো বাসা থেকে লবন মরিচ নিয়ে আসা।😂 ৩/৪ দিন চুরি করার পর ৫ম দিন যখন গাছে ইট মারি সাথে সাথে ইটটা গিয়ে পড়ে বুয়ার বাসার টিনে।😐 এবার বুয়া ভয়ংকর ভাবে গালি দিতে দিতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসতে আসতে আমরা দৌঁড় দিলাম।বুয়া আমাদের দেখেছিলো। দেখেছিলো বলতে পিছন থেকে দেখেছিলো।আমরা দৌড়ে এসে ক্লাসে ঢুকে পড়ি স্যার ও চলে এসেছে তখন। শাহাজাহান স্যার ক্লাসে এসে দাঁড়ানোর সাথে সাথে বুয়া হাজির। 😑 স্যারকে বুয়া বিচার দিলো “স্যার লম্বা লম্বা হোলা এগুন কন?””। স্যার বললো কি করছে? বুয়া বললো “গাছের আম সব চুরি করি খাইয়ালার”। স্যার বললো এখানে আছে নি দেখেন না। আমি সাথে সাথে দাড়াই চোরের উপর বাটপারি করি বলি কোনটা দেখেন না এখানে আছে নি? আমনের গাছের আম চুরি করে এত সাহস। 😂বুয়া মনে করলো আমাদের মধ্যে কেউ না। আর স্যার বললো মনে হয় ক্লাস ১০ এর। আমি সাথে সাথে বললাম হ্যাঁ স্যার ১০ এর হইতে পারে ওরা তো লম্বা লম্বা। 🥴 ভাইয়াদের দোষ দেওয়ার পর বুয়া চলে গেলো। সেই যাত্রায় আমি এবং আমার বন্ধু বেঁচে যাই।মিথ্যা কখনো লুকানো থাকে না তাই আজ স্বীকার করলাম।🙂

 

লিখেছেন : Mohaiminul Islam Zipat

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>