আলহাজ্ব জালাল আহমেদ স্যারের কিছু ঘটনা

Jalal Sir

Head Master Jalal

আমাদের সময়ে হেডমাস্টার জনাব আলহাজ্ব জালাল আহমেদ স্যারের কিছু ঘটনা প্রায় মনে হয় ঃ

১) কোন ছাত্র ক্লাসে জামার হাতা গুটিয়ে রাখলে উনি তাকে ডাকাতেন। সামনে যাওয়ার পর উনি বলতেন, তুমিতো তৈয়ার হয়ে এসেছ, আমি কি তৈরি হব। আমরা কিছু বুঝতাম না। উনি বার বার বলতে থাকতেন। পরে উনি বলতেন মারপিঠ করার জন্য তৈরি হয়ে এসেছ? আমিও কি মারপিঠ করার জন্য তৈরি হব? আমরা ততক্ষণে বুঝে জামার হাতা নামিয়ে দিতাম।

তখন উনি শাসনের সুরে বলতেন, জামার হাতা কখনও ভাঁজ করে পরবে না।

২) ক্লাসে প্রত্যেক মুসলমান ছেলেদেরকে অবশ্যই টুপি পরে আসতে হত। কোন ছেলে টুপি পরে না আসলে তখন ঐ ছেলের দিকে তাকিয়ে ডাকতেন এই হরিনাথ বাবু,/অথবা অন্য কোন হিন্দু নাম। আমরা তখন বুঝতে পারতাম না, কাকে ডাকছেন। বার বার বলতেন। তখন পাশের ছেলের দিকে দেখিয়ে বলতেন, তোমার পাশের বাবু।ততক্ষণে আমরা বুঝে যেতাম।

এ নিয়ে আমরা নিজেদের মধ্যে হাসি তামাশা করতাম।
৩) প্রায় মাসে আমাদের মাঠে নামিয়ে দিতেন, ভাইট/ চোরাকাটা পরিষ্কার করার জন্য।

লিখেছেন : Mokarram Billa Chowdhury

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>