জালাল আহমেদ স্যারের কয়েকটি ঘটনা

সময়ানুবর্তিতা, সততা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের হেডমাস্টার জনাব আলহাজ্ব জালাল আহমেদ স্যারের কয়েকটি ঘটনা উল্লেখ করছি।
ধরা যাক কোন ছাত্রকে স্যার ১১টায় উনার সাথে দেখা করতে বলেছেন। ছাত্র ১১টা ৫ মিনিট বা আরও দেরী করে গেল। তখন ছাত্র ও স্যারের কথোপকথন তুলে ধরছি।

ছাত্র ঃ May I come in, Sir.
স্যার ঃ কোন উত্তর দেন নি। মনে হয় উনি কিছু শুনেন নি।
ছাত্র ঃ(আবার বলে) May I come in, sir.
স্যারঃ এবার একটু আশ্চর্য হওয়ার মত হয়ে ছাত্রের দিকে তাকায় , এমন ভাব যেন কেন ছাত্রটা এসেছে।
ছাত্র ঃ(আবার বলে) May I come in, sir.
স্যার ঃ No, কেন এসেছ।
ছাত্রঃ (মনে করে হয়ত স্যার ভুলে গেছেন।)
স্যার, আপনি আমাকে আসতে বলেছেন।
স্যার ঃ (আশ্চর্য হবার মত করে বলেন।)
তোমাকে আসতে বলছি!
ছাত্র ঃ( নরম সুরে বলে) জ্বি, স্যার।
স্যার ঃ রাগত স্বরে, না তো।
ছাত্র ঃ স্যার, আমি.. ……..…।
স্যার ঃ (রাগত স্বরে)আমি একটা ছাত্রকে ১১টায় আসতে বলেছি। এখন কয়টা বাজে?
ছাত্র ঃ (কান্না জড়িত কণ্ঠে) স্যার, একটু দেরী হয়ে গেছে।
স্যার ঃ (শাসনের সুরে) ভবিষ্যতে ঠিক সময়ে আসবে।
ছাত্র ঃ এবারের জন্য ক্ষমা করে দেন।
এবার ছাত্রের অনুমতি মিলল রুমে প্রবেশ করার।

সততার উদাহরণ ঃ
তখনকার সময়ে স্কুলের ছাত্র ও শিক্ষকদের জন্য বিদেশ থেকে পাউডার দুধ ও ঘি আসত।
স্যার কোনএকজন শিক্ষককে দায়িত্ব দিতেন শিক্ষকদের জন্য বরাদ্দকৃত পাউডার দুধ ও ঘি বন্টন করার জন্য।

যদি ঐ বন্টন ঠিক মনে না হলে তিনি নিজে তা সমভাবে বন্টন করতেন।

পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়ার উদাহরণ ঃ-
একবার স্যার জনাব মকবুল উকিল সাহেবের বাসায় যান উনার দেখা সাক্ষাৎ করা/ কোন কাজে। মকবুল উকিল সাহেবের বাসায় প্রবেশ পথে দেখতে পান জঙ্গল হয়ে আছে। যখন দেখলেন উনার ছাত্র তারেক ও খালেদ আসছে, তখন উনি বসে জঙ্গল সাফ করায় লেগে যান। তারেক ও খালেদ স্যারকে জঙ্গল সাফ করতে দেখে স্যারকে অনুরোধ করে আপনি উঠেন, আমরা সাফ করছি। স্যার উঠে যান এবং রাগত স্বরে বলে ভবিষ্যতে অপরিষ্কার করে রাখবেনা।

 

লিখেছেন : Mokarram Billa Chowdhury

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>